Collector
গম্ভীরকে টিম ইন্ডিয়া থেকে সরালে পরিণতি খারাপ হবে: মুনাফ প্যাটেল | Collector
গম্ভীরকে টিম ইন্ডিয়া থেকে সরালে পরিণতি খারাপ হবে: মুনাফ প্যাটেল
Somoy TV

গম্ভীরকে টিম ইন্ডিয়া থেকে সরালে পরিণতি খারাপ হবে: মুনাফ প্যাটেল

ভারতের সাবেক পেসার মুনাফ প্যাটেল বিসিসিআইকে সতর্ক করে বলেছেন, যদি প্রধান কোচ গৌতম গম্ভীরকে বরখাস্ত করা হয়, তাহলে এর ‘পরিণতি’ হিসেবে ভুগতে হতে পারে। রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে ভারত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গম্ভীর তার স্থলাভিষিক্ত হন।প্রায় দুই বছরের মেয়াদে গম্ভীর মিশ্র ফলাফল উপহার দিয়েছেন। একই সঙ্গে অভিযোগ উঠেছে, তিনি দলের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যেতে চাপ দিয়েছেন।তবে গম্ভীরের অধীনে ভারত ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ এই তিনটি বড় শিরোপা জিতেছে। অন্যদিকে, ট্রাঞ্জিশনের মধ্য দিয়ে যাওয়া ভারতীয় দলের টেস্টে হতাশাজনক পারফরম্যান্স তার অপসারণের দাবি জোরালো করেছে।তবে ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুনাফ প্যাটেল সাবেক সতীর্থ গম্ভীরের পক্ষ নিয়েছেন। বাড়তে থাকা সমালোচনার মাঝেও তিনি সতর্ক করে বলেছেন, গম্ভীরকে সরালে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। আরও পড়ুন: করোনার টিকার কারণে মৃত্যু হয়েছে ওয়ার্নের, দাবি ছেলেরমুনাফ দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এটা মনে রাখবেন, যদি গৌতম গম্ভীরের মতো একজন হেড কোচকে সরিয়ে দেওয়া হয়, তাহলে খেলোয়াড়দের সামলানো খুব কঠিন হয়ে যাবে। সে একজন সৎ মানুষ, সত্য কথা সরাসরি বলে, আর অনেকেই সেটা পছন্দ করে না। সবাই জানে, কিছু ভুল হলে সে সেই খেলোয়াড়কেও বাদ দেওয়ার সাহস রাখে।’সাবেক এই পেসার আরও বলেন, গম্ভীরের ‘সত্য কথা বলার’ স্বভাবের কারণেই ক্রিকেট মহলে তার অনেক শত্রু তৈরি হয়েছে।আরও পড়ুন: ভারতের তীব্র সমলোচনায় উইজডেনতিনি বলেন, ‘ম্যান-ম্যানেজমেন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা সহজ নয়। বিরাট কোহলিকে ‘না’ বলতে চেষ্টা করুন। রোহিত শর্মাকে ‘না’ বলতে চেষ্টা করুন। বলুন তো, শুধু দেশের কোচিং করতেই গৌতম গম্ভীর কতজনকে শত্রু বানাচ্ছে?’বর্তমানে মুনাফ প্যাটেল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ হিসেবে কাজ করছেন। দিল্লি ক্যাপিটালস বর্তমানে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।

Go to News Site