Somoy TV
ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংয়ের ওপর অব্যাহত আস্থার কঠোর সমালোচনা করেছেন। ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের মতে, রিঙ্কু কলকাতার প্রত্যাশা পূরণ করতে পারেননি এবং এখনও আইপিএলে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকানোর স্মৃতিতেই টিকে আছেন।মঙ্গলবার (১৪ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতার ৩২ রানে হারের পর শ্রীকান্ত এই মন্তব্য করেন। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে কলকাতা ব্যর্থ হয়।৫ নম্বরে রিঙ্কুর ব্যাটিং উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। তিনি বলেন, রিঙ্কু বড় ইনিংস গড়ার মতো ব্যাটার নন। এমনকি কলকাতার ব্যাটিং লাইনআপকে তিনি লিগের সবচেয়ে দুর্বল বলেও উল্লেখ করেন।নিজের ইউটিউব শোতে তিনি বলেন, 'রিঙ্কু সিং বিস্ফোরক ব্যাটার নয়। অনেক আগে সে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরেছিল, আর আমরা এখনও সেটা নিয়েই কথা বলছি। সে স্ট্রাইক রোটেট করতে পারে, কিন্তু যখন রানরেট ১০-১২ ছাড়িয়ে যায়, তখন সে পারে না।'আরও পড়ুন: হারের পর মোটা অঙ্কের জরিমানা হলো কলকাতার অধিনায়কেরতিনি আরও বলেন, 'রিঙ্কুর জন্য ৭ নম্বর পজিশনই ভালো, ফিনিশার হিসেবে। যখন ৫ ওভারে ৫০ রান দরকার হবে, তখন সে কাজে লাগতে পারে। কিন্তু ৫ নম্বরে নেমে ইনিংস গড়ার দায়িত্ব দিলে হবে না।'মঙ্গলবারের ম্যাচে কলকাতা যখন ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রানে, তখন রিঙ্কু ব্যাট করতে নামেন। অঙ্গকৃশ রঘুবংশী ২৭ রানে আউট হওয়ার পর অধিনায়ক আজিঙ্কা রাহানের সঙ্গে জুটি গড়ার সুযোগ ছিল তার সামনে। কিন্তু রিঙ্কু ১২ বলে মাত্র ৬ রান করে নূর আহমেদের বলে আউট হন।এরপর কলাকাতার স্কোর নেমে যায় ৬ উইকেটে ৯০ রানে। পরে রোভম্যান পাওয়েল (৩১) ও রমনদীপ সিং (৩৫) ৬৩ রানের জুটি গড়ে ব্যবধান কিছুটা কমান।২০২৩ সালে যশ দয়ালের এক ওভারে পাঁচ ছক্কা মেরে আলোচনায় আসেন রিঙ্কু। ওই মৌসুমে তিনি ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছিলেন। তবে এরপর আর কখনও ২২০ রানের বেশি করতে পারেননি। চলতি আইপিএলে ২০২৬ পাঁচ ম্যাচে তার সংগ্রহ মাত্র ৭৮ রান।কলকাতার ম্যানেজমেন্টও চাপে রয়েছে। অধিনায়ক রাহানে ও সহ-অধিনায়ক রিঙ্কু দলকে জাগিয়ে তুলতে ব্যর্থ হওয়ায় পাঁচ ম্যাচ শেষে দলটি এখনও জয়শূন্য এবং পয়েন্ট টেবিলের তলানিতে আছে।শ্রীকান্ত আরও বলেন, ফিন অ্যালেনকে নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে। টিম শেইফার্টকে সুযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।আরও পড়ুন: টুর্নামেন্টের মাঝপথে লঙ্কান পেসারকে দলে নিলো সানরাইজার্সতার ভাষায়, 'তাদের ব্যাটিংয়ের মূল সমস্যা হলো অঙ্গকৃশ রঘুবংশী ছাড়া আর কেউ ইতিবাচক মানসিকতা দেখাতে পারছে না। ফিন অ্যালেনের এখন প্রভাব রাখার কথা ছিল, কিন্তু সে সবচেয়ে বেশি সংগ্রাম করছে।'সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে কলকাতা ও রাহানের জন্য। শুক্রবার (১৭ এপ্রিল) আহমেদাবাদে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে তারা, এরপর রোববার (১৯ এপ্রিল) ঘরের মাঠে খেলবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
Go to News Site