Collector
আপনার ইসলামাবাদে থাকা উচিত, কিছু একটা ঘটতে পারে: সাংবাদিককে ট্রাম্প | Collector
আপনার ইসলামাবাদে থাকা উচিত, কিছু একটা ঘটতে পারে: সাংবাদিককে ট্রাম্প
Jagonews24

আপনার ইসলামাবাদে থাকা উচিত, কিছু একটা ঘটতে পারে: সাংবাদিককে ট্রাম্প

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‌‘আগামী দুই দিনের মধ্যে’ পুনরায় শুরু হতে পারে।  পত্রিকাটি জানিয়েছে, একটি প্রাথমিক ফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আলোচনা ‘চলছে, কিন্তু, জানেন তো, কিছুটা ধীরগতিতে’ - এরপর তিনি ইউরোপে আরও আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। পত্রিকাটি জানায়, প্রায় আধ ঘণ্টা পর ট্রাম্প তাদের সাংবাদিককে আবার ফোন করেন। তিনি বলেন, আপনার সত্যিই সেখানেই (ইসলামাবাদে, যেখানে আগে আলোচনা হয়েছিল) থাকা উচিত। কারণ আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে এবং আমরা সেখানে যাওয়ার দিকেই বেশি আগ্রহী। তিনি বলেন, এর সম্ভাবনাই বেশি, জানেন কেন? কারণ ফিল্ড মার্শাল দারুণ কাজ করছেন। ট্রাম্প পাকিস্তানের ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের কথা বলেছেন। এর আগেও তাকে ‘প্রিয় ব্যক্তি’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। টিটিএন

Go to News Site