Collector
বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা | Collector
বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা
Somoy TV

বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা

অভিনেত্রী বন্যা মির্জার বাবা জনাব মির্জা এনামুল বারি ফারুক মারা গেছেন বুধবার (১৫ এপ্রিল)। রাজধানীর আদাবরের বাসায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।বর্তমানে বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। আরও পড়ুন: তৃতীয় দফায় অস্ত্রোপচার তানিয়া বৃষ্টিরতার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, স্বজন এবং ভক্তরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।বন্যা মির্জা ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে এক সময় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। টিভিতে প্রচারিত ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ধারাবাহিক ও একক নাটক দিয়ে আলোচনায় এসেছিলেন বন্যা মির্জা। আরও পড়ুন: শেষ বিদায়ে শামস সুমনপাঁচটি সিনেমায়ও তাকে দেখা গেছে তাকে। সেগুলো হলো- ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ-চিত্র ৭১’ এবং ‘পিতা’।

Go to News Site