Collector
জামালপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু | Collector
জামালপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
Somoy TV

জামালপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

জামালপুর জেলা কারাগারে বন্দি এস এম জিয়াউল হক জিয়া নামে এক আওয়ামী লীগ নেতা ও কৃষিবিদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।কৃষিবিদ এস এম জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। এ ছাড়া দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।স্থানীয়রা জানান, সদর উপজেলার দিকপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা জিয়া। সভাপতি থাকাকালিন সময়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এরপর গত ১৫ জানুয়ারি তাকে জেল-হাজতে পাঠানো হয়।আরও পড়ুন: টাঙ্গাইল কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যুজামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘জিয়াউল হক দুদকের একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেফতার হয়ে জামালপুর জেলা কারাগারে আসেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষ্যে জেলা কারাগারে দুপুরে উন্নত খাবারের আয়োজন ছিল। দুপুর ১টার দিকে তিনি খাবার খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থবোধ করেন। তার শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়। পরে দুপুর ২টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা নেন।’তিনি জানান, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হবে বলে জানান এই জেল সুপার।

Go to News Site