Collector
২০৩০ বিশ্বকাপেও খেলতে চান রোনালদো! | Collector
২০৩০ বিশ্বকাপেও খেলতে চান রোনালদো!
Somoy TV

২০৩০ বিশ্বকাপেও খেলতে চান রোনালদো!

পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো আবারও জানালেন—তার ফুটবল ক্যারিয়ারের শেষ এখনই নয়। বয়স ইতোমধ্যে ৪১ পেরোলেও দুর্দান্ত ফিটনেস আর গোল করার ধারাবাহিকতা তাকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। সেই স্বপ্নের বড় অংশজুড়ে রয়েছে ২০৩০ বিশ্বকাপ।সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো স্পষ্টভাবে বলেন, তিনি এখনও খেলা চালিয়ে যাওয়ার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত। নিজের ফর্ম ধরে রাখতে পারলে আরও কয়েক বছর আন্তর্জাতিক ফুটবলে দেখা যেতে পারে তাকে। এমনকি ২০৩০ সাল পর্যন্ত খেলাও অসম্ভব নয় বলেই মনে করছেন এই কিংবদন্তি।রোনালদোর মূল লক্ষ্য একটাই—দেশের জার্সিতে বিশ্বকাপ জেতা। বহু সাফল্যে ভরা ক্যারিয়ারে বিশ্বকাপ শিরোপা এখনও তার নাগালের বাইরে। তাই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছা তার প্রবল।আরও পড়ুন: গোল করেও দলকে জেতাতে পারলেন না নেইমার, জড়ালেন তর্কে ২০২২ সালের কাতার বিশ্বকাপকে অনেকেই রোনালদোর শেষ আসর মনে করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা বদলেছে। এখন ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ তো প্রায় নিশ্চিত ধরেই নেয়া হচ্ছে, পাশাপাশি ভবিষ্যতেও খেলার সম্ভাবনা খোলা রাখছেন তিনি নিজেই।নিজের ফিটনেস নিয়ে রোনালদো বরাবরই আত্মবিশ্বাসী। সাক্ষাৎকারে মজার ছলেই বলেন, শরীর যদি সাড়া দেয়, তাহলে তিনি ৫০ বছর বয়স পর্যন্তও খেলতে পারেন। যদিও এটি অনেকটাই প্রতীকী মন্তব্য, তবে তার শারীরিক সক্ষমতা নিয়ে যে আত্মবিশ্বাস রয়েছে, সেটিই এতে স্পষ্ট।উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল খেলবে গ্রুপ ‘কে’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া। অভিজ্ঞতা ও তারকাবহুল স্কোয়াড নিয়ে এই গ্রুপ থেকে পর্তুগালকে অন্যতম ফেবারিট হিসেবেই ধরা হচ্ছে।

Go to News Site