Collector
বাড়িতে ৫ হাজার ৫০০ লিটার তেল ‍লুকিয়ে রেখেছিলেন ব্যবসায়ী | Collector
বাড়িতে ৫ হাজার ৫০০ লিটার তেল ‍লুকিয়ে রেখেছিলেন ব্যবসায়ী
Somoy TV

বাড়িতে ৫ হাজার ৫০০ লিটার তেল ‍লুকিয়ে রেখেছিলেন ব্যবসায়ী

নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৫ নম্বর কাদরা ওয়ার্ডে ইমতিয়াজ ভূঁইয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে রয়েছে ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।অভিযান সূত্রে জানা গেছে, কাদরা এলাকার ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে নিজ বাড়িতে জ্বালানি তেল মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে তার বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রামে অবৈধভাবে মজুত করা অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। আরও পড়ুন:  তারেক রহমানও অভ্যুত্থানের একটা ফেস: হান্নান মাসউদসেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত তেলগুলো পরবর্তীতে মাইকিং করে সাধারণ ক্রেতাদের নিকট বিক্রি করা হবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Go to News Site