Collector
গুচ্ছ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, ৭০ শতাংশই অকৃতকার্য | Collector
গুচ্ছ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, ৭০ শতাংশই অকৃতকার্য
Jagonews24

গুচ্ছ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, ৭০ শতাংশই অকৃতকার্য

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ভর্তিচ্ছুর ৭০ শতাংশ অকৃতকার্য হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসিয়াল ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন এবং অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২২৪ জন। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ভর্তি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে ৩৮ হাজার ৮৮ জন। যা মোট উপস্থিতির ৩০ শতাংশ। এবং ৮৭ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী ভর্তি যোগ্যতা অর্জন করতে পারেনি। এছাড়াও ‌‘এ’ ইউনিটের আর্কিটেকচারে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ হাজার ৫৬১ জন ভর্তিচ্ছু। এদের মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৫৪৬ জন, উত্তীর্ণ হয়েছেন ১৪০ জন। যা মোট উপস্থিতির ৯ শতাংশ। ইরফান উল্লাহ/এনএইচআর/জেআইএম

Go to News Site