Somoy TV
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করার দায়ে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।অভিযান সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটি সকাল থেকেই ‘জ্বালানি নেই’ স্টিকার টানিয়ে বিক্রি বন্ধ রাখে। তবে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রশাসনের তল্লাশিতে ভেতরে বিপুল পরিমাণ জ্বালানি মজুত থাকার বিষয়টি ধরা পড়ে। এতে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।ভ্রাম্যমাণ আদালত পাম্পে ৩২৬৯ লিটার পেট্রোল, ১৪৬ লিটার অক্টেন এবং ৫৭৭ লিটার ডিজেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার সত্যতা পায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ফিলিং স্টেশনের স্টাফ অভিজিৎ এক্কাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুতকৃত জ্বালানি তাৎক্ষণিকভাবে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রাইভেট কারে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় যুবক আটকউপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন, কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ ভোক্তাদের হয়রানি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, অভিযানের সময় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে নিয়োজিত ট্যাগ অফিসার ও উপজেলা আইসিটি অফিসার মো. জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Go to News Site