Collector
মেসিদের লিগে যাওয়ার প্রশ্নে যা বললেন নেইমার | Collector
মেসিদের লিগে যাওয়ার প্রশ্নে যা বললেন নেইমার
Somoy TV

মেসিদের লিগে যাওয়ার প্রশ্নে যা বললেন নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে নাকি মেজর লিগ সকারের (এমএলএস) দল এফসি সিনসিনাটি কিনতে চায়। গুঞ্জনের খবরটা দ্য নিউইয়র্ক টাইমস দিয়েছিল। এমএলএসের ক্লাবটি নাকি এরইমধ্যে নেইমারের সঙ্গে যোগাযোগ করেছে এবং দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।আসলেই কি নেইমারের সঙ্গে সিনসিনাটির যোগাযোগ হয়েছে? ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, সান্তোস ও রিকোলেটার ম্যাচ শেষে মিক্সড-জোনে এরকম একটি প্রশ্ন নেইমারকে করা হয়েছিল। ব্রাজিলিয়ান ফুটবলার জানিয়েছেন, তিনি এ ব্যাপারে জানেন না। আর সান্তোসের সঙ্গে তার চুক্তি আছে, তিনি সেটাকে সম্মান করেন।নেইমার বলেন, ‘সত্যি বলছি, আমি এ ব্যাপারে জানি না। সান্তোসের সঙ্গে আমার এই বছরের শেষ পর্যন্ত চুক্তি আছে। আমি সেটাকে সম্মান করি।’গুঞ্জনের প্রতিবেদনগুলোতে নেইমারকে কেনার পথে সিনসিনাটির একটি বাধার কথা বলা হচ্ছে। এই মুহূর্তে নাকি তাদের কোনো ‘ডেজিগনেটেড প্লেয়ার’ স্লট খালি নেই। এই স্লটগুলো বর্তমানে কেভিন ডেনকি, মাইলস রবিনসন এবং এভানডারের দখলে আছে।আরও পড়ুন: নেইমারকে বিশ্বকাপ দলে ডাকা প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের পরামর্শ চেয়েছেন আনচেলত্তিনেইমারের আগেও মেসিদের লিগটিতে যাওয়ার গুঞ্জন তৈরি হয়েছিল। আল হিলালে সংক্ষিপ্ত ও হতাশাজনক সময় কাটানোর পর শিকাগো ফায়ারে তার যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা না করে সান্তোসে ফিরে গিয়েছিলেন তিনি। আগামী কয়েক মাসে হয়তো বোঝা যাবে, আলোচনা কতদূর এগোয় এবং নেইমার সাও পাওলো ছেড়ে ওহিওতে যেতে রাজি হন কি না।নেইমার বর্তমানে কার্লো আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় জায়গা করে নেওয়ার লক্ষ্যে কাজ করছেন। দীর্ঘদিনের ইনজুরি থেকে ফিরে তিনি খুব দ্রুতই নিজের দক্ষতার ঝলক দেখাতে শুরু করেছেন। রিকোলেটার বিপক্ষে একটি গোলও করেছেন তিনি, যদিও সান্তোস জিততে পারেনি। ড্র করেছে ১-১ গোলে। সব মিলিয়ে নেইমার চলতি মৌসুমে ৮ ম্যাচে ৪ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে সান্তোসকে সিরি আয় টিকে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যেখানে তিনি ১১টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেন।

Go to News Site