Collector
টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস | Collector
টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
Boishakhi News24

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। সংস্থাটি জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় এই বৃষ্টিপাতের প্রবণতা সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা Read More

Go to News Site