Somoy TV
মুন্সীগঞ্জের গজারিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'তোমরা দেশের আগামীর স্বপ্নসারথি। স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। একজন মানুষ তার স্বপ্নের সমান বড়। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, তা বাস্তবে রূপ দিতে একাগ্রতা ও শৃঙ্খলা প্রয়োজন।'তিনি আরও বলেন, 'ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। সময়কে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে এবং মাদকের ছোবল ও সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব থেকে নিজেদের হেফাজত করতে হবে।'অনুষ্ঠানে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো- গজারিয়া পাইলট মডেল হাই স্কুল, গজারিয়া গার্লস হাই স্কুল, ইসমানিচর উচ্চ বিদ্যালয়, গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা।রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসাইন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী এবং নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল ইসলাম সুমন।আরও পড়ুন: এসএসসির প্রবেশপত্র বিতরণ নিয়ে জরুরি নির্দেশনাড. আতাউর রহমান বলেন, 'সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায়ের মাধ্যমে এই শিক্ষার্থীরাই আগামীতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদার আলম, গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ কুমার সাহা, গজারিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান এবং উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মাহবুব আলম খান।রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মহাসচিব মুক্তার হোসেন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আমন্ত্রিত অতিথিরা।
Go to News Site