Collector
সিরাজদিখানে লালন সাঁইজির অমীয় বাণীতে সাধুসঙ্গ, চলছে ৫ দিনের উৎসব | Collector
সিরাজদিখানে লালন সাঁইজির অমীয় বাণীতে সাধুসঙ্গ, চলছে ৫ দিনের উৎসব
Somoy TV

সিরাজদিখানে লালন সাঁইজির অমীয় বাণীতে সাধুসঙ্গ, চলছে ৫ দিনের উৎসব

'ইলাহি আল মিন গো আল্লাহ বাদশা আলম পনা তুমি... ডুবায়ে ভাসাতে পারো ভাসায় কিনার দেও কারো...' সাঁইজির এমন আধ্যাত্মিক দৈন্য গানের সুরে মুখরিত হয়ে উঠেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান। উপজেলার ইছাপুরায় অবস্থিত ৪শ বছরের প্রাচীন এক স্থাপনার আঙিনায় চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য ‘সাধুসঙ্গ’।সোমবার (১৩ এপ্রিল) থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৪ বৈশাখ (শুক্রবার) পর্যন্ত। বাংলার সনাতনী ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই লালন সাঁই সেবা আশ্রম প্রথমবারের মতো এই বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে।এই সাধুসঙ্গকে কেন্দ্র করে ইছাপুরায় এখন উৎসবের আমেজ। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধশতাধিক সাধু-গুরু, গবেষক ও বাউল শিল্পীরা অংশ নিয়েছেন।অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার আশরাফুল ফকির, রমিজ ফকির, মারফত ফকির, আলতাফ ফকির, বেলী ফকিরানী, মামুন ফকির, শারমিন ফকিরনী, রনি ফকির ও বাউল বিদ্যুৎ খেপা। এছাড়াও যন্ত্রসংগীতে সঙ্গ দিচ্ছেন বাউল পাগলা বাশার, বিল্লাল হোসেন, মওলা বাউল ও লালন বাউলসহ প্রখ্যাত শিল্পীবৃন্দ।নববর্ষকে ভিন্ন আঙ্গিকে রাঙিয়ে নিতেই এই আয়োজন বলে জানান লালন সাঁই সেবা আশ্রমের সভাপতি এম এ মোমেন। তিনি বলেন, 'আমাদের ঐতিহ্যের মূলে রয়েছে আধ্যাত্মিক ভাবধারা। নববর্ষে সেই শেকড়কে স্মরণ করতেই এই প্রচেষ্টা।'আরও পড়ুন: লালনের মানবতার ধর্ম সবার চর্চা করা উচিত: জয়া আহসানসেবা আশ্রমের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন, 'লালনের অমর বাণী, সুর আর ছন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। ৪ বৈশাখের শেষ প্রহর পর্যন্ত একটানা চলবে এই সাধুসঙ্গ। সমাপনী দিনে আরও অনেক দেশি-বিদেশি বাউল শিল্পী সংগীত পরিবেশন করবেন বলে আমরা আশা করছি।'উল্লেখ্য, পাঁচ দিনের এই আসরে প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলে ভাব সংগীতের পালা ও গুরুতত্ত্ব আলোচনা। সিরাজদিখানের এই সাধুসঙ্গ স্থানীয় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

Go to News Site