Collector
বান্দরবানে অতিরিক্ত তাপে অগ্নিকাণ্ড, দোকান পুড়ে ছাই | Collector
বান্দরবানে অতিরিক্ত তাপে অগ্নিকাণ্ড, দোকান পুড়ে ছাই
Somoy TV

বান্দরবানে অতিরিক্ত তাপে অগ্নিকাণ্ড, দোকান পুড়ে ছাই

বান্দরবান শহরের বালাঘাটা স্বর্ণমন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তেল-গ্যাসের দোকান ও দুটি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৬ এপ্রিল) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত তাপমাত্রার কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে বালাঘাটা স্বর্ণমন্দির ব্রিজের নিচে অবস্থিত একটি দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে দোকানে থাকা তেল ও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকান ও গুদামগুলোতে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, অগ্নিকাণ্ডে তার প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করতে পারেনি।আরও পড়ুন: দুই ঘণ্টার চেষ্টায় বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণেঅগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান আনসারী বলেন, দোকানটিতে বিপুল পরিমাণ তেল ও গ্যাস মজুত ছিল। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, প্রচণ্ড তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

Go to News Site