Collector
মৌলভীবাজারে বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে আটক | Collector
মৌলভীবাজারে বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে আটক
Somoy TV

মৌলভীবাজারে বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে আটক

মৌলভীবাজারে পারিবারিক কলহের জেরে আকল মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ছেলে মশিক মিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় বাধা দিতে গিয়ে বড় ভাই শহিদ মিয়াও গুরুতর আহত হয়েছেন। ঘটনার ২ ঘণ্টার মাথায় অভিযুক্ত মশিক মিয়াকে আটক করেছে পুলিশ ও র‍্যাব।বুধবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক মশিক মিয়া একজন মাদকসেবী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা আকল মিয়ার সঙ্গে ছোট ছেলে মশিক মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মশিক ক্ষিপ্ত হয়ে তাঁর বাবাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বাবাকে বাঁচাতে বড় ভাই শহিদ মিয়া এগিয়ে এলে মশিক তাঁকে ও ছুরিকাঘাত করে পালিয়ে যান।স্বজনরা আহত দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, শহিদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আরও পড়ুন: বাবাকে কুপিয়ে হত্যা করল ছোট ছেলে, হাসপাতালে বড় ছেলেশ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম মুন্না বলেন, "ঘটনার পরপরই ঘাতক মশিক মিয়া পালিয়ে যান। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে শ্রীমঙ্গলের কালাপুর পাহাড়ি এলাকা থেকে তাঁকে আটক করে।"পারিবারিক সূত্রে জানা গেছে, সিলেটে চিকিৎসাধীন শহিদ মিয়ার অবস্থা এখনো সংকটাপন্ন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Go to News Site