Collector
ব্র্যাক এনজিওতে চাকরি: প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা | Collector
ব্র্যাক এনজিওতে চাকরি: প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা
Somoy TV

ব্র্যাক এনজিওতে চাকরি: প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।পদের নাম ও পদসংখ্যা: সিনিয়র অফিসার, নির্ধারিত নয়। আবেদনের যোগ্যতা: প্রার্থীর যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল ঢাকায়। বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা দেয়া হবে। আরও পড়ুন: লোকবল নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকআবেদনের নিয়ম: আগ্রহীরা আবেদনের নিয়ম জানতে ও বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ২২ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

Go to News Site