Collector
ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি কমাতে সহায়তা করবে আইএফসি | Collector
ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি কমাতে সহায়তা করবে আইএফসি
Somoy TV

ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি কমাতে সহায়তা করবে আইএফসি

বাংলাদেশের ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি কমানো ও গ্যারান্টির মাধ্যমে ট্রেড সাপোর্ট দিতে আগ্রহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ সহায়তার বিষয়ে আগ্রহ প্রকাশ করে আইএফসি। একই সঙ্গে সরকারের বন্ধ প্রকল্প চালু করতে বিনিয়োগ এবং বেসরকারি খাতে মূলধন সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সহায়তা দেবে সংস্থাটি। আরও পড়ুন: বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে: সংসদে অর্থমন্ত্রী আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের সার্বিক অর্থ ও ব্যাংকিং খাতে সংকটের যে চাপ তৈরি হয়েছে, তা আইএফসির সহায়তার মাধ্যমে অনেকটা কমে আসবে। এ বিষয়ে সরকার কাজ করছে। এছাড়া এই বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে প্রত্যাশা করেন অর্থমন্ত্রী। এদিন আইএফসি ছাড়াও আরও কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠক করে বাংলাদেশ প্রতিনিধি দল।

Go to News Site