Collector
তুরস্কে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ | Collector
তুরস্কে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯
Somoy TV

তুরস্কে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯

তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।প্রতিবেদন মতে, স্থানীয় সময় বুধবার তুরস্কের কাহরামানমারাস এলাকার আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহে দেশটিতে দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা এটি। স্বরাষ্ট্রমন্ত্রী চিফচি জানান, হামলায় ৮ শিক্ষার্থী এবং এক শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় ১৪ বছর বয়সি এক হামলাকারীও নিহত হয়েছে। এর আগে গত মঙ্গলবার তুরস্কের দক্ষিণাঞ্চলে আরেকটি উচ্চ বিদ্যালয়ে একটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এক সাবেক শিক্ষার্থীর গুলিবর্ষণের ওই ঘটনায় ১৬ জন আহত হয়। হামলা চালানোর পর ওই শিক্ষার্থী আত্মহত্যা করে। আরও পড়ুন: ইসরাইলের বিরুদ্ধে এবার সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের বুধবারের হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি এবং এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে হামলাকারী একজন শিক্ষার্থী। হামলাকারী দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করেছিল এবং তার কাছে পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগাজিন ছিল। স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ের জানিয়েছেন, অস্ত্রগুলো ওই শিক্ষার্থীর বাবা প্রাক্তন এক পুলিশ কর্মকর্তার। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলাকারীর বাবাকে পুলিশ আটক করেছে। এই হামলার পর এক প্রতিক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক্স-এ এক পোস্টে লেখেন, ‘আমাদের সন্তান, আমাদের পরিবার এবং আমাদের শিক্ষকদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

Go to News Site