Jagonews24
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের সামনে প্রাইভেটকারের চাপায় অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তিনি আরও জানান, সকালে কামরান মোল্লা নামের এক প্রাইভেটকার চালক তার বাসার ম্যানেজারকে নিয়ে হাসপাতালে আসছিলেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ি সামনে হঠাৎ তার গাড়ির নিচে চাপা পড়েন ওই বৃদ্ধা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। পরে প্রাইভেটকার চালক নিজেই ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যান। মো. ফারুক জানান, প্রাইভেটকার চালককে ঢামেক পুলিশ ক্যাম্পে আটক করা হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে। কাজী আল-আমিন/এমকেআর
Go to News Site