Collector
বাবরের অন্যরকম সেঞ্চুরি | Collector
বাবরের অন্যরকম সেঞ্চুরি
Jagonews24

বাবরের অন্যরকম সেঞ্চুরি

নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে অর্ধশতকের সেঞ্চুরি করলেন তিনি। বিশ্ব ক্রিকেটের চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। গতকাল বুধবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন তিনি ৫১ বলে। প্রমাণ করেছেন নিজের জাত। ইনিংসটি সাজিয়েছেন ১০ চারে। তার ইনিংসে ভর করে অনায়াসেই ৮ উইকেটের জয় আদায় করে নিয়েছে জালমি। দারুণ এই ইনিংসে বাবর আজম নিজের নাম নিয়ে গেছেন এই ফরম্যাটের সেরা ব্যাটারদের নামের পাশে। ৩৪১ ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ১১৬ হাফসেঞ্চুরি তার নামের পাশে। দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি, ১০৭ অর্ধশতক। সমান ১০০টি ফিফটি জশ বাটলার ও বাবর আজমের। বাটলার ৪৬৮ ইনিংসে শততম ফিফটির রেকর্ড গড়লেও, বাবরের লেগেছে ৩৪১ ইনিংস। টি-টোয়েন্টিতে সর্বাধিক হাফ সেঞ্চুরি ডেভিড ওয়ার্নার – ১১৬ বিরাট কোহলি – ১০৭ জশ বাটলার – ১০০ বাবর আজম – ১০০ আইএন

Go to News Site