Somoy TV
সরকার নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত আদায়ের প্রতিবাদে সভা ও সংবাদ সম্মেলন করেছেন কাঁচামাল ব্যবসায়ীরা। এ সময় তারা ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে বড়বাজার কাঁচামাল আড়ৎসংলগ্ন সড়কে অবস্থান নিয়ে এই প্রতিবাদ জানায় বড়বাজার কাঁচামাল ব্যবসায়ী সংগঠন তহবাজার ব্যবসায়ী সমিতি। এ সময় অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে স্লোগান দেন তারা। ঠিকাদারের পাঁচ থেকে সাত গুণ অতিরিক্ত খাজনা আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেন ব্যবসায়ীরা।এ সময় সংবাদ সম্মেলনে তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘প্রতি কুইন্টাল (১০০ কেজি) কাঁচামাল পণ্যে হাট-বাজার ইজারাদের ৭-১০ টাকা নেয়ার কথা থাকলেও তা ৩৫-৪০ টাকা নেয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে ব্যবসা বন্ধের উপক্রম হবে। এর থেকে বিষপান করে আত্মহত্যা করা উত্তম বলে উল্লেখ করেন তিনি।আরও পড়ুন: আল্টিমেটামের পর কক্সবাজার সৈকতে ৫০০ স্থাপনা অপসারণবাংলা ১৪৩৩ সালের খাজনা রেট অনুমোদন না হওয়ায় ১৪৩২ সাল মোতাবেক খাজনা আদায়ের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন হাফিজুর রহমান।এ দিকে আগামী ২৪ ঘণ্টায় সমস্যার সমাধানের আল্টিমেটাম দিয়ে বাজার বন্ধের হুঁশিয়ারি দেয় তহবাজার ব্যবসায়ী সমিতি। এ বিষয়ে মেহেরপুর পৌরসভার হস্তক্ষেপের দাবি জানান নেতৃবৃন্দইতিপূর্বে দুপক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করা হয়েছে জানিয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন মেহেরপুর পৌরসভার প্রশাসক পার্থ প্রতিম শীল।
Go to News Site