Somoy TV
সময় টেলিভিশনের প্রতিবেদনকে আমলে নিয়ে প্রাণঘাতী ‘পেন গান’- এর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ক্রাইম কনফারেন্সে সময় টেলিভিশনে প্রচারিত প্রাণঘাতী ‘পেন গান’ প্রতিবেদন প্রদর্শিত হয়েছে। প্রতিবেদনকে আমলে নিয়ে ডিএমপির সব ইউনিটকে ‘পেন গান’-এর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। এতে আরও বলা হয়, এ অস্ত্র দিয়ে যাতে অপরাধ সংঘটিত না হয়, সেই বিষয়ে পদক্ষেপ নিতে সব ইউনিটকে নির্দেশ দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। পাশাপাশি নতুন নতুন ধরনের অপরাধের কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটি নিয়েও কাজ করতে বলা হয়েছে। আরও পড়ুন: মাদকের চালান হাতবদলের আগেই উপস্থিত র্যাব, অস্ত্রসহ আটক ৩ প্রাণঘাতী গুপ্ত অস্ত্র পেন গান দেখতে সাধারণ কলমের মতো হলেও এটি আসলে অত্যাধুনিক একটি পিস্তল। সম্প্রতি এই ইউনিক পেন গানটি দেশের সন্ত্রাসীদের হাতে পৌঁছেছে এবং ঢাকার কোতোয়ালি থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, বিশ্বের বিভিন্ন দেশে হাই-প্রোফাইল টার্গেট কিলার ও সিক্রেট এজেন্টরা যেভাবে সবার চোখ ফাঁকি দিয়ে এই গান ব্যবহার করে, তা বাংলাদেশে কীভাবে পৌঁছাল? তদন্তে জানা গেছে, ওই পেন গানটি ব্যবহার করা হয়েছিল গত ৪ এপ্রিল রাজধানীর কোতোয়ালি থানা এলাকায়। সেদিন যুবদল সদস্য রাসেলকে পুরান ঢাকার প্রসন্ন পোদ্দার লেনে ডেকে নিয়ে তার বুকে গুলি চালায় সায়মন। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। চিকিৎসাধীন রাসেলের অভিযোগ, দোকান নিয়ে বিরোধের কারণে তাকে হত্যাচেষ্টা করা হয়েছিল। আরও পড়ুন: ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে গুলি, যুবদল নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা এ ঘটনায় শুটার সায়মনের পর ধরা পড়ে সোহেল ওরফে কাল্লু। আসামিসহ কেরানীগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো ৫টি টুকরো। সেগুলো জোড়া লাগিয়েই তৈরি হয় পেন গানটি। প্রতিবেশী দেশে তৈরি পেন গান বাংলাদেশে কীভাবে ঢুকল-সেটা অনুসন্ধান করছে গোয়েন্দা পুলিশ।
Go to News Site