Collector
আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন কামিন্স | Collector
আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন কামিন্স
Somoy TV

আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন কামিন্স

অবশেষে বোলিং দুশ্চিন্তার সমাধান পাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। চলমান আইপিএলে হায়দরাবাদের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন প্যাট কামিন্স। নতুন স্ক্যানে দেখা গেছে, এই অস্ট্রেলিয়ানের পিঠের চোট পুরোপুরি সেরে গেছে।ক্রিকবাজের খবর অনুযায়ী, কোনো ধরণের বিধিনিষেধ ছাড়াই বোলিং করতে পারবেন কামিন্স। আগামী শুক্রবার (১৭ এপ্রিল) ভারতে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।গত বুধবার (১৫ এপ্রিল) সিডনিতে করা স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে, কামিন্স পিঠের স্ট্রেস চোট থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। গত বছরের শেষ দিকে অ্যাশেজে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। এই চোটের কারণে ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি কামিন্স। তবে আইপিএলের শেষভাগে খেলতে পারার লক্ষ্যেই তিনি পুরোপুরি পুনর্বাসনে মনোযোগ দিয়েছিলেন।তার অনুপস্থিতিতে ঈশান কিশান হায়দরাবাদকে নেতৃত্ব দিচ্ছিলেন।আরও পড়ুন: কোহলির বীরত্বে লখনৌর বিপক্ষে সহজ জয় বেঙ্গালুরুরটুর্নামেন্টের শুরুতেই কামিন্স দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং দ্বিতীয় ম্যাচ খেলতে কলকাতা সফরও করেছিলেন। সেখান থেকে তিনি মেডিকেল পরীক্ষা ও ক্রিকেট অস্ট্রেলিয়ার এনওসি পাওয়ার জন্য দেশে ফিরে গিয়েছিলেন।এখন দেখার বিষয়, তিনি কত দ্রুত ম্যাচ ফিটনেস ফিরে পান। হায়দরাবাদ আগামী শনিবার (১৮ এপ্রিল) ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের  মুখোমুখি হবে। এরপর ২১ এপ্রিল ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।বর্তমানে পয়েন্ট টেবিলে দুই জয় ও তিন হার নিয়ে হায়দরাবাদ চতুর্থ স্থানে রয়েছে।

Go to News Site