Jagonews24
অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা মেইল’-এর জ্যেষ্ঠ সাংবাদিক বোরহান উদ্দিনের বাবা এ বি এম আতহার আলী মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় মির্জা ফখরুল জানান, এ বি এম আতহার আলীর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি তিনি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছেন। তিনি মরহুমকে একজন শিক্ষক, পরহেজগার ও সজ্জন মানুষ হিসেবে উল্লেখ করেন। বিএনপি মহাসচিব বলেন, মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। কেএই/এমকেআর
Go to News Site