Collector
মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও হরমুজ পার হচ্ছে জাহাজ | Collector
মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও হরমুজ পার হচ্ছে জাহাজ
Somoy TV

মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও হরমুজ পার হচ্ছে জাহাজ

মার্কিন নৌ অবরোধ শুরু হওয়ার পরও হরমুজ প্রণালী পার হচ্ছে একের পর এক জাহাজ। এখন পর্যন্ত ১৫টি জাহাজ এই নৌপথ দিয়ে পার হয়েছে। এর মধ্যে নয়টি জাহাজের সঙ্গেই ইরানের সম্পৃক্ততা রয়েছে। জাহাজের ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে বিবিসি।ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয় ইরান। এরপর গত ছয় সপ্তাহের যুদ্ধে তেহরান নৌপথটি নিয়ন্ত্রণের পাশাপাশি পুরো অঞ্চলজুড়ে অত্যাবশ্যকীয় অবকাঠামোতে আঘাত হানার সক্ষমতা ও ইচ্ছা উভয়ই প্রদর্শন করেছে, যা উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাসভিত্তিক অর্থনীতিকে বিপন্ন করেছে। এর মধ্যে গত সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় ‍দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। এরপর ইসলামাবাদ এক শান্তি আলোচনায় যোগ দেয় দুই পক্ষ। কিন্তু আলোচনায় কোনো চুক্তি না হওয়ায় হরমুজ প্রণালীতে নৌ অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। জানানো হয়, হরমুজ প্রণালী থেকে বা প্রণালীতে চলাচল করা সমস্ত ইরানি পণ্যবাহী জাহাজ অবরোধ করা হবে। যা গত সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ইরানের আগে থেকেই পঙ্গু হয়ে থাকা অর্থনীতির ওপর চাপ বাড়ানো। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, ইরানের বন্দরগুলোতে যাতায়াত করা সব জাহাজের ক্ষেত্রেই এই অবরোধ প্রযোজ্য। সেন্টকম আরও জানায়, অবরোধের প্রথম ৩৬ ঘণ্টায় কোনো জাহাজই এই পথ পাড়ি দিতে পারেনি। উল্টো নির্দেশনা মেনে ছয়টি জাহাজ ফিরে গেছে। আরও পড়ুন: হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরানের নতুন প্রস্তাব তবে ট্র্যাকিং ডেটা বলছে, হরমুজ দিয়ে পার হওয়া ছয়টি জাহাজ আগেই ইরানের কোনো না কোনো বন্দরে নোঙর করেছিল। এর বাইরে আরও দুটি জাহাজ শনাক্ত করা হয়েছে, যেগুলো ইরানের একটি বন্দরের কাছ থেকে রওনা হয়েছিল। মূলত জাহাজের অবস্থান নির্ভুলভাবে সম্প্রচারের ওপরই এই ট্র্যাকিং নির্ভর করে। তবে কিছু জাহাজ হয়তো তাদের ট্র্যাকার বন্ধ করে রাখছে অথবা ভুয়া অবস্থান দেখাচ্ছে। এই কৌশলকে ‘স্পুফিং’ বলা হয়। বিশেষজ্ঞদের বরাতে বিবিসি জানিয়েছে, ইরানের সঙ্গে সম্পৃক্ত ও নিষেধাজ্ঞার আওতায় থাকা ট্যাংকারগুলোর জন্য এমন কাজ করা খুবই সাধারণ বিষয়। ছয়টি জাহাজ ফিরে যাওয়ার বিষয়ে মার্কিন দাবিটি নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি। তবে ট্র্যাকিং ডেটা বলছে, প্রণালি পার হওয়া অন্তত একটি জাহাজ মাঝপথ থেকে ফিরে এসেছে। আরও পড়ুন: হরমুজ প্রণালী খোলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ট্যাংকার ‘রিচ স্টারি’ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্ব দিকে প্রণালীর ভেতর দিয়ে যাচ্ছিল। কিন্তু গত বুধবার সেটি দিক পরিবর্তন করে আবার উপসাগরে ফিরে আসে। এছাড়া অবরোধ শুরুর পর ইরানের পতাকাবাহী দুটি জাহাজকে চাবাহার বন্দরের কাছ থেকে ছেড়ে যেতে দেখা গেছে। বন্দরটি হরমুজ প্রণালীর পূর্বে ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত।

Go to News Site