Collector
ক্রিকেট খেলার দ্বন্দ্বে স্কুলছাত্রকে হত্যা: চার আসামির কারাদণ্ড | Collector
ক্রিকেট খেলার দ্বন্দ্বে স্কুলছাত্রকে হত্যা: চার আসামির কারাদণ্ড
Somoy TV

ক্রিকেট খেলার দ্বন্দ্বে স্কুলছাত্রকে হত্যা: চার আসামির কারাদণ্ড

নেত্রকোনার আটপাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে সহপাঠী মুন্না হত্যা মামলার রায়ে চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নেত্রকোনা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, ১০ বছরের সাজাপ্রাপ্ত সাগর মিয়া, ৭ বছরের রোমান মিয়া ও ৫ বছর করে মো. শাকিল ও রবিন মিয়া। সাজাপ্রাপ্ত চার আসামিরই বাড়ি জেলার আটপাড়া উপজেলায়। রায় ঘোষণার সময় জামিনে মুক্ত থাকা আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল কবীর রুবেল মামলার বিবরণ দিয়ে জানান, বিগত ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি আটপাড়া উপজেলার কাওপুর গ্রামের খিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মুন্না মিয়া বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সাথে ক্রিকেট খেলছিল। খেলা চলাকালে সহপাঠীদের সাথে তার তর্কবিতর্ক হয়। এর এক পর্যায়ে আসামিরা খেলার স্টাম্প এবং ব্যাট দিয়ে মুন্নাকে পিটিয়ে গুরুতর আহত করে। আরও পড়ুন: নেত্রকোনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের জেল পরদিন ৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্নার মৃত্যু হয়। এই ঘটনায় ১১ ফেব্রুয়ারি মুন্নার বাবা মৌলা মিয়া বাদী হয়ে আটপাড়া থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। বিচার চলাকালে আদালত মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, আসামিরা এতদিন জামিনে মুক্ত ছিলেন। বর্তমানে তারা প্রাপ্তবয়স্ক। আজ রায়ের দিন তারা আদালতে হাজিরা দিতে এলে রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে তাদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।

Go to News Site