Somoy TV
দীর্ঘ প্রায় ৩৪ বছর পর লেবানন ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক বৈঠকে বসেন দেশটিতে নিযুক্ত দুই দেশের রাষ্ট্রদূতরা। ওই বৈঠকে উভয় দেশ সরাসরি আলোচনার বিষয়ে একমত হন। তারই ধারাবাহিকতায় এবার দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনার খবর এল। যদিও লেবাননের কর্মকর্তারা কোলো ধরনের আলাপের বিষয়ে অবহিত নন বলে জানিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসরাইলি আর্মি রেডিওকে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা সদস্য গালিয়া গামলিয়েল বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ (১৬ এপ্রিল) লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন। দীর্ঘ ৩৪ বছর পর বৃহস্পতিবার ইসরাইল ও লেবাননের শীর্ষ নেতারা আলোচনা করবেন-মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ইসরাইলের পক্ষ থেকে এ তথ্য জানানো হলো। আরও পড়ুন: লেবাননে ইসরাইলের বিমান হামলা, দুই শিশুসহ নিহত ৫ বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরাইল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছি। প্রায় ৩৪ বছর পর এই দুই দেশের নেতারা কথা বলবেন। তবে লেবাননের প্রেসিডেন্ট কার্যালয়ের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ইসরাইলের সঙ্গে আলোচনার বিষয়ে তারা অবগত নন। ওই কর্মকর্তা বলেন, ইসরাইলের সাথে পরিকল্পিত কোনো যোগাযোগের বিষয়ে আমরা অবগত নই এবং সরকারি কোনো মাধ্যমেও আমাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি। আরও পড়ুন: শান্তি ফেরাতে সরাসরি আলোচনা শুরু করতে সম্মত ইসরাইল-লেবানন এদিকে যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননে স্থল অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। জবাবে সীমান্তে হিজবুল্লাহর পাল্টা হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সেনা আহত হয়েছে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের চাপে লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতির বিষয়ে বিবেচনা করছে তেল আবিব। ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এবং রাজধানী বৈরুত-এ বারবার হামলা চালাচ্ছে। এই হামলায় ২ হাজারেরবেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
Go to News Site