Somoy TV
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গেটে প্রাইভেটকারের চাপায় অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে কামরান মোল্লা নামে এক ব্যক্তি জানান, তাদের বাসা বাড্ডায়। ভোর ৩টার দিকে এক জরুরি রোগী নিয়ে হাসপাতালে এসেছিলেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেট দিয়ে ঢুকার সময় পুলিশ ক্যাম্পের সামনে রাস্তায় বস্তা মুড়িয়ে শুয়ে ছিলেন ওই বৃদ্ধা। প্রাইভেটকারের চালক আলম সেটি বুঝতে পারেননি। সে ভেবেছিল, খালি বস্তা ফেলে রেখেছে কেউ। গাড়ির ভেতর জরুরি রোগী থাকায় দ্রুত সে সেটির ওপর দিয়েই চলে আসে। পরে বুঝতে পেরে গাড়ি থামিয়ে ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করান। পরবর্তীকালে চিকিৎসাধীন ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। আরও পড়ুন: গোপালগঞ্জে ছেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ মায়ের চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই গাড়ির চালককে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। শাহবাগ থানা ঘটনাটি তদন্ত করছে।
Go to News Site