Collector
হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু | Collector
হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
Somoy TV

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হামে নিশ্চিত এবং উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন শিশু হামের উপসর্গ নিয়ে এবং দুই শিশু নিশ্চিত হামে মারা গেছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা যায়। এর আগে গত রোববার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। বাকি দুই শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আরও পড়ুন: হামের প্রাদুর্ভাব: হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়, কী বলছেন চিকিৎসকরা? স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭২ শিশুর।

Go to News Site