Collector
যশোরে নামল স্বস্তির বৃষ্টি | Collector
যশোরে নামল স্বস্তির বৃষ্টি
Somoy TV

যশোরে নামল স্বস্তির বৃষ্টি

তীব্র দাবদাহে পুড়তে থাকা যশোরে অবশেষে নেমেছে কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি। গত কয়েকদিনের প্রচণ্ড গরমের পর আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। বৈশাখের তৃতীয় দিনে এই বৃষ্টি যেন তপ্ত ধরিত্রীর বুকে আশীর্বাদ হয়ে এসেছে।দীর্ঘদিন পর বৃষ্টির দেখা মেলায় জনজীবনে স্বস্তি ফেরার পাশাপাশি সবচেয়ে বেশি খুশি হয়েছেন কৃষককূল। তাদের মতে, চলমান বোরো মৌসুমে এই বৃষ্টি ধানের ফলন বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। গত কয়েকদিন ধরে যশোরের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে ছিল। বিশেষ করে খেটে খাওয়া মানুষ গরমে দিশেহারা হয়ে পড়েছিলেন। দুপুরের এই বৃষ্টিতে মুহূর্তেই গুমোট গরম কেটে প্রকৃতিতে শীতল আমেজ ছড়িয়ে পড়ে। যশোর বিমান বাহিনীর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুপুর ১টা ১৫ মিনিট থেকে বৃষ্টিপাত শুরু হয়। পৌনে ৩টা পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও পড়ুন:  গতি পেয়েছে যশোর ইপিজেড, প্লট বরাদ্দ জুলাইয়েবৃষ্টির দেখা মেলায় জনজীবনে স্বস্তি ফেরার পাশাপাশি সবচেয়ে বেশি খুশি হয়েছেন কৃষককূল। তাদের মতে, চলমান বোরো মৌসুমে এই বৃষ্টি ধানের ফলন বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।কৃষি বিশেষজ্ঞদের মতে, এই বৃষ্টি শুধু বোরো ধান নয়, বরং সমসাময়িক সব ফসলের জন্যই সঞ্জীবনী হিসেবে কাজ করবে।

Go to News Site