Somoy TV
প্রাইভেট মাদরাসাগুলোর কল্যাণ, ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে গঠিত জাতীয় সংগঠন বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বি.এম.এ.)-এর উদ্যোগে ‘শিক্ষা সংস্কার ও মানবতার কল্যাণে কওমি মাদরাসার অবদান’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এ সভা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধনী আলোচনা উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি হিফজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী । তিনি তার বক্তব্যে বলেন, কওমি মাদরাসা সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়ের প্রয়োজনে মাদরাসা শিক্ষার ঐতিহ্য বজায় রেখে আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করা জরুরি বলে তিনি উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে মুফতি হিফজুর রহমান বলেন, কওমি মাদরাসা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি মানবিক সহায়তা কাঠামো। যথাযথ অবদান থাকা সত্ত্বেও এই খাতটি এখনো প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি রাষ্ট্রীয় সহযোগিতা ও সময়োপযোগী সংস্কারের আহ্বান জানান যাতে এটি আধুনিক ও বিশ্বমুখী হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, বিভাজন নয় বরং সমন্বয়ের মাধ্যমেই মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাউন্সিল অধিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। আরও পড়ুন: ইসলাম যাদেরকে বিয়ে করতে নিষেধ করেছে এতে সভাপতি হিসেবে মুফতি আব্দুল হামিদ গওহারী এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মুহাম্মাদ তানবীরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি হিফজুর রহমান, সহ-সভাপতি পদে হাফেজ মাহমুদুল হক হাফেজ্জী ও মুফতি খোরশেদ আলম, দপ্তর সম্পাদক পদে মুফতি ইব্রাহিম খলিল কাওসারী এবং অর্থ সম্পাদক হিসেবে আবির মুহাম্মদ রওশনের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাওলানা মুহাম্মদ রেজাউল করীম আবরার, অধ্যাপক আমিরুল ইসলাম এবং মোহাম্মদ রাজসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন। সবশেষে ইসলাম, দেশ ও জাতির সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে কাউন্সিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
Go to News Site