Somoy TV
চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জীবননগর ও দর্শনায় মাঠে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে। দামুড়হুদা উপজেলার দর্শনার পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে আজিমুদ্দিন। সে দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাসেল বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: নিখোঁজের একদিন পর নর্দমা থেকে শিশুর মরদেহ উদ্ধারঅপরদিকে দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের বালিগাদার মাঠে স্কুলছাত্র আজিমদ্দিন তার বাবার জন্য ভাত নিয়ে যায়। এ সময় বজ্রপাতে সে ঘটনাস্থলে মারা যায়।এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানান, বজ্রপাতেই রাসেলের মৃত্যু হয়েছে।দর্শনা থানার অফিসার ইনচার্জ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
Go to News Site