Somoy TV
বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৬ রোগী। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানান আলিকদম উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।বুধবার উপজেলার দুর্গম কুরুক পাতা ইউনিয়ন থেকে ৪ জন ও সদর এলাকা থেকে ২ জন রোগী হামের উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে তারা আশঙ্কা মুক্ত বলে জানান হাসপাতালের চিকিৎসক। এদিকে কুরুক পাতা এলাকায় আরো কয়েকজন রোগী হামে আক্রান্ত হওয়ার খবর পেয়ে সকালে আলি কদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম দুর্গম কুরুক পাতা এলাকায় পাঠানো হয়েছে। তবে ওই এলাকায় মোবাইল নেট না থাকায় এবং যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় মেডিকেল টিমের সাথে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এবিষয়ে আলীকদম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু হানিফ বলেন, ‘হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছেন তারা বর্তমানে শঙ্কামুক্ত এবং তাদের নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও দুর্গম করুক পাতা ইউনিয়নে ইতোমধ্যে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে, যাতে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। তিনি আরও জানান, এখনো পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।আরও পড়ুন: কুমিল্লায় হামের উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যুবান্দরবান জেলার সিভিল সার্জন ডা. শাহীন হোসাইন চৌধুরী বলেন, ‘দুর্গম কুরুক পাতা ইউনিয়নে কয়েকজন হামে আক্রান্ত হওয়ার খবর পেয়ে আমরা সেখানে একটি মেডিকেল টিম পাঠিয়েছি। এলাকাটি দুর্গম হওয়ায় নেট না থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে। এ পর্যন্ত বান্দরবান থেকে ১৪ জন রোগীর স্যাম্পল পাঠানো হয়েছে সবাই নেগেটিভ এসেছে।’
Go to News Site