Collector
খাবার থেকে গ্যাজেট, কোথায় কোন পণ্য পাবেন | Collector
খাবার থেকে গ্যাজেট, কোথায় কোন পণ্য পাবেন
Jagonews24

খাবার থেকে গ্যাজেট, কোথায় কোন পণ্য পাবেন

ঘরে বসে অনলাইনে কেনাকাটা এখন বেশ জনপ্রিয়। নিত্যপ্রয়োজনীয় খুব কম পণ্যই রয়েছে যা অনলাইনে কেনা যায় না। পছন্দ হয়ে যাওয়া পোশাক, কসমেটিকস, ইলেক্ট্রনিকস, খেলনা এমনকি হুট করে ঘরে বসে প্রিয় রেস্টুরেন্টের খাবার খেতে চাইলে তাও অর্ডার করা যাচ্ছে অনলাইনে। আর, অনলাইনে কেনাকাটা করার জন্যে রয়েছে হাজারও ই-কমার্স সাইট, প্ল্যাটফর্ম, প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজ। বেশকিছু ওয়েবসাইট আছে যেগুলো থেকে প্রায় সব ধরনের পণ্য কেনা যায়। আবার কোনো কোনোটি খাতভিত্তিক। কোনোটি কেবল ইলেক্ট্রনিকস পণ্য বিক্রি করে, আবার কোনোটিতে পাওয়া যায় নিত্যপ্রয়োজনীয় পণ্য। আর কোনো কোনো সাইট থেকে রান্না করা খাবার অর্ডার দেওয়া যায়। চলুন এবার জেনে নেওয়া যাক, কোন সাইট এবং কোন কোন শপ থেকে কী পণ্য কেনা যায়- অথবাঅথবা ডটকম ই-কমার্স সাইটে দেশের প্রায় সব ধরণের পণ্য পাওয়া যায়। সাইটটিতে পোশাক, ইলেক্ট্রনিকস, কসমেটিকস, হাউজহোল্ড ও কিচেন আইটেমসহ প্রায় সব পণ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়। দারাজদারাজ বর্তমানে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস। ইলেকট্রনিকস, ফ্যাশন, গ্রোসারি, হোম অ্যাপ্লায়েন্স- এ সবেরই দেখা মেলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে। প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে অফার সংবলিত নানা ক্যাম্পেইন করে থাকে। তারা বিভিন্ন রকম ছাড়ের বাহারি অফারও দেয়। ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য দেশের বড় বড় প্রায় সব ব্র্যান্ডের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। তারা তাদের ওয়েবসাইট থেকে নিজস্ব পোশাক ও ফ্যাশন আইটেম বিক্রি করে থাকে। আড়ং, ইয়েলো, লা-রিভ, বিশ্বরঙ- এমন প্রতিষ্ঠানগুলো নিজস্ব ওয়েসবাইটের মাধ্যমে নিজেদের পোশাক বিক্রি করে আসছে। এছাড়া প্রিয়শপ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ফ্যাশন, কসমেটিকস ও এক্সেসরিজ পণ্য বিক্রি হয়ে থাকে। গ্রোসারি ও ডেইলি পণ্য ডেইলি শপিংবাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি রিটেইল চেইন বা সুপারশপ হলো ডেইলি শপিং। এখানে গ্রোসারি, মাছ, মাংস, শাকসবজি, দুগ্ধজাত পণ্য, প্রসাধনী, শিশুদের খাবার এবং ঘরোয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ নিত্য ব্যবহার্য প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায়। অন্যান্য সুপারশপ ও ওয়েবসাইটচালডাল নামের ওয়েবসাইট থেকে চাল-ডাল, সবজি, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা যায়। সুপারশপ স্বপ্নের ওয়েবসাইট থেকেও পাওয়া যায় প্রতিদিনকার প্রয়োজনের বিভিন্ন পণ্য। মীনাবাজারের ওয়েবসাইট থেকেও বিভিন্ন গ্রোসারি পণ্য কেনা যায়। ইলেক্টনিকস ও গ্যাজেট পিকাবু নামের ওয়েবসাইট থেকে মোবাইল, ল্যাপটপ ও ইলেক্ট্রনিকস গ্যাজেট কেনা যায়। রায়ানস কম্পিউটারে কম্পিউটার, ল্যাপটপ ও এক্সেসরিজ কেনা ছাড়াও পাওয়া যায় রিপেয়ারিং ও সার্ভিসিংসহ নানা সুবিধা। এছাড়া স্টারটেকও সরাসরি ও ওয়েবসাইটের মাধ্যমে একই ধরনের সুবিধা দিয়ে থাকে। রায়ানস ও স্টারটেকের মতো শপগুলোর সাইট থেকে আইটি পণ্য ও গেমিং গেজেটও কেনা যায়। স্টেশনারি পণ্য রকমারিবই ও স্টেশনারি পণ্য বিক্রি করে থাকে রকমারি ডটকম। এ রকম আরও বেশকিছু ওয়েবসাইট রয়েছে। ফুড ডেলিভারিরেস্টুরেন্টের খাবার ও গ্রোসারি পণ্য ডেলিভারি দিয়ে থাকে ফুডপান্ডা। এছাড়া পাঠাও অ্যাপের মাধ্যমেও অর্ডার করা যায় বিভিন্ন রেস্টুরেন্টের খাবার। প্রিয়শপপ্রিয়শপে এসএমই পণ্য, ট্রেডিশনাল পণ্য ও গ্রামীণ পণ্য পাওয়া যায়। প্ল্যাটফর্মটিতে ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় পণ্যকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। প্রতিষ্ঠানটির ভাষায়- প্রিয়শপ হচ্ছে একটি অনলাইন বিটুবি প্ল্যাটফর্ম যা আমাদের দেশের মুদি দোকানদারদের জন্য ব্যবসা সহজ করে দিয়েছে। অনেক দোকানদার কাজ করেন একা, এবং তাদের পণ্য সংগ্রহের জন্য আলাদা আলাদা জায়গায় যেতে হয়। এতে তাদের অনেক সময় নষ্ট হয়। কিন্তু প্রিয়শপের মাধ্যমে দোকানদাররা সবকিছু এক জায়গায় পেয়ে যান। ইএইচটি/এএমএ

Go to News Site