Somoy TV
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় এক চিকিৎসক ও এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার আড়িয়াল ও দিঘিরপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। একই দিনে দুজনের এমন আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে নিজের জমিতে কাজ করছিলেন কৃষক রিজান ঢালী। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১২ অন্যদিকে, প্রায় একই সময়ে দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড় এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হন ডা. নূরে আলম নামের এক ব্যক্তি। তাকেও উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করেন।
Go to News Site