Collector
ফোঁড়ার অস্ত্রোপচারে অতিরিক্ত রক্তক্ষরণ দেখে পালালেন চিকিৎসক, রোগীর মৃত্যু | Collector
ফোঁড়ার অস্ত্রোপচারে অতিরিক্ত রক্তক্ষরণ দেখে পালালেন চিকিৎসক, রোগীর মৃত্যু
Somoy TV

ফোঁড়ার অস্ত্রোপচারে অতিরিক্ত রক্তক্ষরণ দেখে পালালেন চিকিৎসক, রোগীর মৃত্যু

পিঠে ফোঁড়ার প্রচণ্ড ব্যথা নিয়ে মাদারীপুরের কেআই হাসপাতালে এসেছিলেন গৃহবধূ। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তার স্বজনরা। কিন্তু অস্ত্রোপচারের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। এটা দেখে পালিয়ে যান অস্ত্রোপচারের কাজে দায়িত্বরত চিকিৎসক। আর তখনই মারা যান ওই গৃহবধূ।এ খবর ছড়িয়ে পড়ছে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও উপজেলা প্রশাসন।স্বজনরা জানায়, পিঠে ফোঁড়ার প্রচণ্ড ব্যথা নিয়ে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুমরামপুর গ্রামের সিরাজ আকনের স্ত্রী বিলকিস বেগমকে ভর্তি করা হয় শহরের পানিছত্র এলাকার কেআই হাসপাতালে। সেখানকার চিকিৎসক আহসান হাবিবের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় রোগীর অস্ত্রোপচার চালানো হয়। এ সময় রোগীর প্রচুর রক্তক্ষরণ হলে অপারেশনের কক্ষ থেকে পালিয়ে যান চিকিৎসক। পরে তড়িঘড়ি করে বিলকিস বেগমকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মাঝপথে মৃত্যু হয় ওই গৃহবধূর। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় স্বজনরা। মাদারীপুর-শরীয়তপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিচার দাবি করেন এ ঘটনার।খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও উপজেলা প্রশাসন। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হলে পরিস্থিতি দেড়ঘণ্টা পর স্বাভাবিক হয়।এদিকে ঘটনার পর হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগেও একাধিকবার হাসপাতাটিতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী।নিহতের স্বজন হাসান মাদবর জানান, কোনোভাবেই এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। হাসপাতাল ও মালিকপক্ষের বিচার হওয়া উচিত। আর পড়ুন: মাদারীপুরে যাত্রীবাহী বাস আগুন, একজনের মৃত্যুমাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন। হাসপাতালটির বৈধতা এবং চিকিৎসকের বিষয় যাচাই-বাছাই করতে করা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে হাসপাতালের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্বজন থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

Go to News Site