Collector
স্ট্রোকের শঙ্কায় থাকা কাম্বলিকে সাহায্যের জন্য খোলা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ | Collector
স্ট্রোকের শঙ্কায় থাকা কাম্বলিকে সাহায্যের জন্য খোলা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ
Somoy TV

স্ট্রোকের শঙ্কায় থাকা কাম্বলিকে সাহায্যের জন্য খোলা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ

অ্যালকোহল ও ধূমপানে আসক্ত বিনোদ কাম্বলির শারীরিক জটিলতা দেখা দিয়েছে এক দশকেরও আগে। ভারতের সাবেক এই ক্রিকেটার শারীরিক দিক থেকে এখনও কঠিন সময় পার করছেন। গত বছর তার মূত্রনালীর সংক্রমণ সংক্রান্ত রোগের চিকিৎসা হয়েছিল। সেটা থেকে ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। এখন তার ব্রেন স্ট্রোকের শঙ্কা দেখা দিয়েছে।কাম্বলির ব্রেন স্ট্রোকের শঙ্কা জেগেছে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায়। জানিয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু মার্কাস কুটো। কুটো বলেছেন, শুরুতে চিকিৎসা করালে কাম্বলিকে এমন অবস্থায় পড়তে হত না। তবে এখন আর সেটি সরানো সম্ভব নয়।হিন্দুস্থান টাইমসকে কুটো বলেন, ‘বিনোদের মস্তিষ্কে রক্ত জমাট (ক্লট) হয়েছে, যা এখন আর অপসারণ করা সম্ভব নয়, কারণ শুরুতে সে প্রয়োজনীয় সতর্কতা নেয়নি। ডাক্তার বলেছেন, তার ব্রেন স্ট্রোক হওয়ার শঙ্কা রয়েছে। তবে ইচ্ছাশক্তির জোরে তিনি যতটা সম্ভব নিজেকে সামলে রাখার চেষ্টা করছেন।’অতীতে কাম্বলির অসুস্থায় সহায়তা করেছেন সুনিল গাভাস্কার ও কপিল দেবদের মতো সাবেকরা। এবার তাকে সাহায্য করার জন্য খোলা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। কুটোই বিষয়টি নিশ্চিত করেছেন।আরও পড়ুন: গম্ভীরকে টিম ইন্ডিয়া থেকে সরালে পরিণতি খারাপ হবে: মুনাফ প্যাটেলতিনি বলেন, ‘আমি ওর বন্ধুদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। নাম প্রকাশ না করেই তারা আর্থিকভাবে অনেক সাহায্য করে। তার স্মৃতিশক্তি খুব ভালো নয়, তবে গত ছয় মাসে তেমন খারাপও হয়নি। সে খুব বেশি কিছু মনে রাখতে পারে না। কিন্তু কখনও কখনও হঠাৎ কিছু মনে পড়ে যায়। না হলে তার জন্য বিষয়গুলো কঠিন হয়ে পড়ে।’কাম্বলি শচীন টেন্ডুলকারের অন্তরঙ্গ বন্ধু। দুই বছর আগে-পরে তাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। অনেকে মনে করেন, দ্বিতীয়জনের চেয়ে প্রথমজন ছিলেন বেশি প্রতিভাধর। কিন্তু মাঠের বাইরের নানা কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে পারেননি। ১৯৯১ সালে ওয়ানডে দিয়ে যাত্রা শুরু করা কাম্বলি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেন ২০০০ সালে। ওয়ানডেতে ২৪৭৭ রান করেন তিনি।

Go to News Site