Collector
সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ | Collector
সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ
Somoy TV

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ

সাবেক অধিনায়কদের সম্মানার্থে দারুণ এক আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের ক্যাপ্টেনস' কার্ড দিচ্ছে বিসিবি।সাবেক অধিনায়কদের সম্মান জানাতে দারুণ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটকে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী— উভয় বিভাগের সাবেক অধিনায়কদের জন্য চালু করা হয়েছে বিশেষ সম্মাননা ‘ক্যাপ্টেনস’ কার্ড’।  অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল। এবার অধিনায়কদের সম্মানার্থে করা হলো বিশেষ আয়োজন।   বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সন্ধ্যা ৬টা থেকেই জড়ো হতে থাকেন অতিথিরা। সাবেক ও বর্তমান অধিনায়কদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন। আরও পড়ুন: বাংলাদেশকে 'বড় চ্যালেঞ্জ' মানলেও লড়াইয়ের জন্য প্রস্তুত কিউইরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জাতীয় দলের বর্তমান ক্রিকেটার ও কোচরাও। রয়েছেন বোর্ডের অ্যাডহক কমিটির সদস্যরাও। ক্যাপ্টেনস কার্ড হোল্ডারদের জন্য ক্রিকেটাঙ্গনে নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখবে বিসিবি।  সব সাবেক অধিনায়কদের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের মতোই হেলথ ইন্স্যুরেন্স সুবিধা থাকবে বলে জানিয়েছেন তামিম। তিনি বলেন, এই উদ্যোগের আওতায় যারা একসময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।  ‘ক্যাপ্টেনস কার্ড আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ, বিপিএল সবকিছুর স্টেডিয়াম পাস হিসেবে কাজ করবে অধিনায়কদের জন্য। কেউ সিক হলে বিসিবির মেডিকেল টিম সবসময় অ্যাভেইলেবল থাকবে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না।’  আরও পড়ুন: বাবরকে ‘বদনজর’থেকে বাঁচাতে পিএসএল কর্তার বিশেষ প্রচেষ্টা তামিম আরও জানান, সাকিব, মাশরাফী, ফারুক, পাইলট, বুলবুল, দুর্জয়ের মতো যেসব সাবেক অধিনায়ক বর্তমানে উপস্থিত নেই, তাদের জন্যও ‘ক্যাপ্টেনস’ কার্ড প্রস্তুত রাখা হয়েছে। ‘সব ক্যাপ্টেনের জন্য হেলথ ইন্সুরেন্স থাকবে ন্যাশনাল টিমের মতো। সাকিব, মাশরাফী, ফারুক, পাইলট, বুলবুল, দূর্জয় যারা অ্যাভেইলেবল নয়, তাদের কার্ডও রেডি।’  এই উদ্যোগের মাধ্যমে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করা অধিনায়কদের অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চায় বিসিবি। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটাররা শুধু মাঠেই নয়, দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাদের সেই অবদানকে স্মরণীয় করে রাখতেই বিসিবির এমন আয়োজন।

Go to News Site