Somoy TV
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), বিশ্ববিদ্যালয়ের ২৪টি ক্লাবের সহযোগিতায় নববর্ষ পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করে।উৎসবে সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রাণচাঞ্চল্য এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও অতিথিদের অংশগ্রহণে মুখরিত ছিল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব মোহাম্মদ নাছির এবং বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট ভিদিয়া অমৃত খান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল সংগীত পরিবেশনা, নৃত্য, নাটক, ক্রীড়া প্রতিযোগিতা, ফ্যাশন শো, ফ্ল্যাশ মব, আর্ট ও ক্রাফট প্রদর্শনী, বর্ণাঢ্য র্যালি এবং ৪৪টিরও বেশি স্টল।আরও পড়ুন: ছবিতে বাংলা নববর্ষবরণএসব আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, ঐতিহ্য ও উদ্যোক্তা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায়। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, ডিন, ফ্যাকাল্টি অব সায়েন্স ও পরিচালক, স্টুডেন্ট ওয়েলফেয়ার। সহ-আহ্বায়ক ছিলেন জনসংযোগ বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ ইমতিয়াজ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আফসানা শারমিন এবং সহ-সদস্য সচিব ছিলেন রাকিবুল ইসলাম সিফাত।এছাড়া ২৪টি ক্লাবের উপদেষ্টা ও উপ-উপদেষ্টাগণ আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উৎসবটি পুরো ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটায় এবং বিইউএফটি পরিবারের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতির চর্চা ও সংরক্ষণে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।
Go to News Site