Collector
ক্যাপ্টেনস কার্ড ও এর সুবিধাগুলো কী? | Collector
ক্যাপ্টেনস কার্ড ও এর সুবিধাগুলো কী?
Somoy TV

ক্যাপ্টেনস কার্ড ও এর সুবিধাগুলো কী?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক-বর্তমান অধিনায়কদের একত্রিত করে সম্মানিত করলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব নেয়ার ৯ দিনের মাথায় অধিনায়কদের জন্য নিয়ে এলেন ‘ক্যাপ্টেনস কার্ড’। এই আয়োজনে পুরুষ এবং নারী ক্রিকেটের এ যাবতকালের সব অধিনায়কদের বিশেষ কিছু সুবিধাসম্পন্ন একটি কার্ড প্রদান করা হয়।রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ক্যাপ্টেনস কার্ড প্রদানের অনুষ্ঠানটি। এতে নারী এবং পুরুষ ক্রিকেট মিলিয়ে মোট ৩২ অধিনায়ককে ক্যাপ্টেনস কার্ড প্রদান করে সম্মানিত করা হয়। বেশিরভাগ অধিনায়করাই উপস্থিত থেকে নিজেদের কার্ড সংগ্রহ করেন।সাকিব আল হাসান, মাশরাফী মোর্ত্তজা, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট এবং আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত থাকলেও সবার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম। অনুপস্থিত অধিনায়কদের নিজেদের স্বাচ্ছন্দ্যমতো সময়ে কার্ড সংগ্রহ করতে অনুরোধ করেন তামিম।আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে রুবেলের বিদায়বাংলাদেশের ক্রিকেটে ক্যাপ্টেনস কার্ডের এই বিষয়টি একেবারেই নতুন। স্বাভাবিকভাবেই এটি কী, সেটা নিয়ে কৌতুহলের উদ্রেক ঘটেছে। কৌতুহল মিটিয়েছেন বিসিবি বস তামিমই। তার মতে, ক্যাপ্টেনস কার্ডের মাধ্যমে সাবেক-বর্তমান অধিনায়করা যে সুবিধাগুলো পাবেন, তা হলো-এক. ক্যাপ্টেনস কার্ডটি একজন অধিনায়ক আজীবন আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ এবং বিপিএল থেকে শুরু করে যেকোনো ক্রিকেটীয় আয়োজনে স্টেডিয়ান পাস হিসেবে ব্যবহার করতে পারবেন।দুই. এই কার্ডের মাধ্যমে অধিনায়করা হেলথ ইনস্যুরেন্সের সুবিধা পাবেন। এছাড়া যেকোনো ধরনের অসুস্থতায় বিসিবির মেডিকেল দল তাদের সাহায্য করবে। তাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা করবে বিসিবি।তিন. স্টেডিয়ামে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ভিআইপিরা যে সুবিধা পান সেই সুবিধা পাবেন অধিনায়করা।

Go to News Site