Somoy TV
নারায়ণগঞ্জে ফেরি থেকে একটি প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে ডুবে গেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের হাজীগঞ্জ ফেরি থেকে নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হন নি।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটায় শহরের হাজীগঞ্জ থেকে নদী পারাপারের জন্য একটি প্রাইভেট কার ফেরিতে উঠে। ফেরিটি মাঝ নদীতে পৌঁছলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে চলতে চলন্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীতে পড়ে যায়। প্রায় এক মিনিটের মধ্যে প্রাইভেট কারটি নদীতে তলিয়ে যায়। তবে এর আগেই চালক প্রাণে বাঁচতে গাড়ির ভেতর থেকে বের হয়ে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন নৌকা নিয়ে গিয়ে চালককে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে চালকের নাম পরিচয় জানা যায় নি।স্থানীয়রা জানান, ঘটনার পরপর ফেরিঘাট সংলগ্ন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় পানিতে ডুবে যাওয়া গাড়ির ভেতর থেকে চালককে জীবিত উদ্ধার করা হয়। তবে সৌভাগ্যবশত গাড়িটিতে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না।আরও পড়ুন: নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দএ বিষয়ে ফেরিঘাট সংলগ্ন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার নুরুল আলম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে ডুবন্ত প্রাইভেটকারটি নদী থেকে উদ্ধার করে তীরে আনা হয়।’তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Go to News Site