Collector
মেঘনার দুর্গম চরে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান | Collector
মেঘনার দুর্গম চরে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান
Somoy TV

মেঘনার দুর্গম চরে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

মেঘনার দুর্গম চরে ফসলি জমি কেটে মাছ চাষের জন্য ঝিল তৈরি করছিল অসাধু একটি চক্র। এরই মধ্যে বিষয়টি নজরে পড়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের। পরবর্তীতে তার নির্দেশে সদর উপজেলার মেঘনার দুর্গম চর ইব্রাহিমপুর ইউনিয়নে অভিযান চালিয়েছে প্রশাসন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওই এলাকার চর ইব্রাহিমপুর, খানেপুর ও চালিতাতলিতে ফসলি জমি এবং সরকারি স্বার্থসংশ্লিষ্ট ভূমি অবৈধভাবে দখল করে ঝিল তৈরির বিরুদ্ধে প্রশাসন অভিযান পরিচালনা করে।  আরও পড়ুন: স্বামীকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা সজীব। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনিসহ একদল পুলিশ।  এ সময় আটটি মাটি কাটার যন্ত্র (ভেকু) অকেজো করে দেওয়া হয়। যেগুলোর আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১৮-২০ লাখ টাকা।  আরও পড়ুন: হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেলসহ মুদি দোকানদার আটক এদিকে, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা সজীব জানান, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। ভেকু মেশিন অকেজো করা ছাড়াও ১০ টির ব্যাটারি, ৭০-৮০ পিস কারিগরি যন্ত্রপাতি এবং ৯০ লিটার ডিজেল জব্দ করা হয়।

Go to News Site