Collector
খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন | Collector
খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন
Somoy TV

খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন

খুলনার ফুলতলা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দামোদর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই এলাকার মোস্তফা হোসেনের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাব্বিরের সঙ্গে অপর এক যুবকের কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন সাব্বিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তার পেটে গুরুতর জখম হয়ে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এই ঘটনায় নিরব নামে আরও এক যুবক আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও পড়ুন: জীবনের ‘মূল্য’ মাত্র ২০০ টাকা! ভিডিও বার্তাই ধরিয়ে দিল খুনিকেএদিকে হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Go to News Site