Collector
ইসরায়েল নয়, ইরানই ‘প্রধান শত্রু’: আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা | Collector
ইসরায়েল নয়, ইরানই ‘প্রধান শত্রু’: আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা
Jagonews24

ইসরায়েল নয়, ইরানই ‘প্রধান শত্রু’: আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা

পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে ইসরায়েল নয়, বরং ইরানই এখন ‘প্রধান শত্রু’ বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা। তার মতে, আরব বিশ্বের অনেক সমাজে ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখা হলেও উপসাগরীয় রাষ্ট্রগুলোর অবস্থান ভিন্ন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুবাই প্রেস ক্লাবে এক মিডিয়া ব্রিফিংয়ে আমিরাতি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, আমরা পুরোপুরি সচেতন যে অনেক আরব সমাজ ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখে, কিন্তু উপসাগরীয় দেশগুলোর দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি বলেন, ইরানই উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ কারণে আমরা তাদের বিশ্বাস করি না এবং তাদের প্রধান শত্রু বলে মনে করি। গারগাশ আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে আমিরাতের গভীর উদ্বেগ রয়েছে। তার মতে, তেহরান যেমন যুদ্ধের ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চয়তা চায়, তেমনি আমিরাতও ভবিষ্যতে এমন হামলা আর না হওয়ার নিশ্চয়তা চায়। সূত্র: এপিকেএএ/

Go to News Site