Somoy TV
রাজধানীর টিকাটুলি ওয়ারীতে অনুষ্ঠিত শ্রী শ্রী স্বামী ভোলানন্দ গিরি মহারাজজীর ৯৮তম তিরোভাব তিথি উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি এবং এই দেশের নাগরিক। একজন জনপ্রতিনিধি ও ওই এলাকার সন্তান হিসেবে তিনি সাম্য ও সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি জোর দিয়ে বলেন, সমাজে কেউ কারও উপরে বা নিচে নয়—সকলেই সমান। এই নীতিকে বাস্তবে রূপ দিতে তিনি সংশ্লিষ্ট এলাকায় কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন। অবৈধ দখলদারদের উদ্দেশ্যে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা বেআইনিভাবে জায়গাটি দখল করে রেখেছে, তাদের দ্রুত তা ছেড়ে দিতে হবে। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠন— ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন, যেন তারা দ্রুততম সময়ের মধ্যে জায়গাটি ট্রাস্টের কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আরও পড়ুন: কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র, যেতে পারবে উৎপাদনে স্থানীয় জনগণের প্রতি আশ্বাস দিয়ে ইশরাক হোসেন বলেন, তারা যেন নির্ভয়ে থাকে। যেকোনো প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন। সংগ্রামের আহ্বান জানিয়ে তিনি বলেন, অধিকার আদায়ের লড়াইয়ে কোনো আপস করা যাবে না। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ যে দলকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।” সবশেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী মহা স্বামী উত্তমাশ্রমানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ, শ্রী শ্রী ভোলানন্দ গিরি আশ্রম। আরও পড়ুন: শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এসময় আরও উপস্থিত ছিলেন— ব্যারিস্টার তাপস চন্দ্র মজুমদার, বিশিষ্ট আইনজীবী; এবং অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট।
Go to News Site