Somoy TV
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগে দুই দিনব্যাপী ৩০ বছরপূর্তি ও রিইউনিয়ন উৎসব শুক্রবার থেকে শুরু হচ্ছে।বৃৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহবায়ক ও বিভাগের প্রধান ও প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান। সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান জানান, পুনর্মিলনীর প্রথম দিন শুক্রবার সকালে র্যালি ও কেক কাটার মধ্যদিয়ে উৎসবের শুরু হবে। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে “দ্য ট্রান্সফরমেটিভ পটেনশিয়াল অব অ্যানথ্রোপোলজি ইন গ্লোবাল অ্যানথ্রোপোলজি” শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। আরও পড়ুন: শুক্রবার সুনামগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মন্টেভালো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস ম্যাকডোনাল্ড। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনার। দ্বিতীয় দিন শনিবার সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, র্যাফেল ড্র, অ্যালামনাই জেনারেল মিটিং এবং সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ডদল মেঘদল এবং ক্যাম্পাসের ব্যান্ডদল রিম ও নোঙরের পরিবেশনা রয়েছে। আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় সড়কে হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি এদিন দুপুরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এদিকে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় রেখে পুনর্মিলনী অনুষ্ঠানে সীমিত আলোকসজ্জার মাধ্যমে আয়োজন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
Go to News Site