Somoy TV
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: প্রোগ্রাম স্পেশালিস্ট, নির্ধারিত নয়। আবেদনের যোগ্যতা: প্রার্থীকে স্নাতক/সমমান অথবা ডিপ্লোমা পাস হতে হবে। এ ছাড়া ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকায়। বেতন: মাসিক বেতন ১৪৭,১০৬ - ১৮৩,৮৮৩ টাকা করে দেয়া হবে। আরও পড়ুন: ২ দিন ছুটিসহ পপুলার ফার্মায় চাকরি, ৩টি উৎসব বোনাস ও দুপুরের খাবারসহ নানা সুবিধা আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
Go to News Site