Collector
দিনাজপুরে ভটভটির ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত | Collector
দিনাজপুরে ভটভটির ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
Somoy TV

দিনাজপুরে ভটভটির ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়েছে একটি দ্রুতগামী ভটভটি। এতে সড়কে ছিটকে পড়ে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার রানীগঞ্জ-বিরামপুর সড়কের সোনামুখী বাজার এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম আশরাফুল ইসলাম (৪৫)। তিনি জেলার হাকিমপুর উপজেলার খট্রা বলরামপুর (সোনার পাড়া) গ্রামের মো. আজিজার রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রানীগঞ্জ বাজার থেকে বিরামপুর অভিমুখে যাওয়ার পথে সোনামুখী বাজারের সামনে একটি দ্রুতগামী ভটভটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আশরাফুল ইসলাম। আরও পড়ুন: ট্রাক উল্টে নিহত ৭ জনের পরিবারকে সমাজকল্যাণমন্ত্রীর সহায়তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ভটভটিটি পুলিশের হেফাজতে রয়েছে।

Go to News Site