Somoy TV
মুখে গুরুতর আঘাত পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অলরাউন্ডার জানিয়েছেন, ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত—আর সেখান থেকেই নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে দেয়া সাক্ষাৎকারে স্টোকস বলেন, একটি বল সরাসরি তার মুখে আঘাত করে, যা ছিল অত্যন্ত গুরুতর। তবে অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেছে। তার ভাষায়, 'মাথা না ঘোরালে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। কয়েক ইঞ্চির ব্যবধানেই হয়তো বড় ধরনের বিপর্যয় ঘটত।'এই চোটের কারণে স্টোকসকে অস্ত্রোপচারও করাতে হয়েছে এবং পুনরায় সুস্থ হতে বেশ সময় লেগেছে। এখনও পুরোপুরি মাঠে ফিরতে পারেননি তিনি, তবে ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন। ইনজুরির ধাক্কায় তার মৌসুমের শুরুটা পিছিয়ে গেছে বলেও জানান এই ইংলিশ অধিনায়ক।আরও পড়ুন: হেলমেট ছাড়া আর অনুশীলনেও ব্যাট করবেন না স্টোকসস্টোকস বলেন, 'ডারহামের হয়ে মৌসুমের শুরুতে খেলতে চেয়েছিলাম, কিন্তু চোট আমাকে প্রায় এক মাস পিছিয়ে দিয়েছে। এখন নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে, যাতে টেস্ট মৌসুম শুরুর আগে কিছু ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত করতে পারি।'উল্লেখ্য, আসন্ন টেস্ট মৌসুমে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৪ জুন, ঐতিহাসিক লর্ডসে।
Go to News Site