Collector
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ | Collector
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
Jagonews24

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

হ্যাটট্রিক সিরিজ জয়ের মিশন শুরু আজ বাংলাদেশের। সেই মিশনের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরেছে স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক টম ল্যাথাম। ফলে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১১টায়। এই সিরিজে নিউজিল্যান্ড দল এসেছে নিয়মিত স্কোয়াডের ৮ সদস্য ছাড়াই। তারা ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ খেলতে। তরুণ খেলোয়াড়রদের আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। তবে সফরকারীদের এই দলকে কোনোভাবেই ছোট করে দেখতে চান না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজ জয়ের কথা একপাশে রেখে শুরুটা ভালোভাবে করতে চেয়েছেন তিনি। আইএন

Go to News Site